রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বিদায়লগ্নে জেলার শ্রেষ্ট পুরুস্কার পেলেন ওসি আব্দুছ ছালেক

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গল থানায় নিষ্টার সাথে দীর্ঘ ২৮ মাস দায়িত্ব পালন করে বদলী হয়েছেন ওসি মো. আব্দুছ ছালেক। উনার বিদায় বেলা শ্রীমঙ্গল থানা প্রশাসন ও উপজেলা অফিসার্স ক্লাব তাকে বিদায়ি সংবর্ধনা দিয়েছে। এছাড়াও শ্রীমঙ্গলের বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে সফল এই পুলিশ অফিসারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

বিদায়ের শেষ প্রান্তে আইনশৃঙ্খলা উন্নতি কল্পে বিশেষ অবদান রাখায় মানদন্ডে জেলার শ্রেষ্ট ওসি শ্রীমঙ্গল থানার পুরুস্কারে ভূসিতও হন ওসি আব্দুছ ছালেক।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ওসি আব্দুছ ছালেকের হাতে শ্রেষ্ট ওসির পুরুস্কার ক্রেষ্ট ও সম্মাননা তোলে দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। এসময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্তিত ছিলেন।

ওসি আব্দুছ ছালেক শ্রীমঙ্গল থানায় দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এছাড়াও শ্রীমঙ্গল থানা এলাকায় কয়েকটি চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন হয় খুব সহজেই।

শ্রীমঙ্গল থানা কম্পাউন্ডের সুন্দর্য বর্ধনে ঔষধী ও বিভিন্ন ভেসজ উদভিদের বাগান করার উদ্যোগটি ছিল প্রশংসনীয়। করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মানাতে শ্রীমঙ্গল থানা প্রশাসনের ভূমিকায় শ্রীমঙ্গলবাসী সন্তুষ্টি প্রকাশ করেন।

শ্রেষ্ট অফিসার ইনচার্জ হওয়াতে তিনি জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ও শ্রীমঙ্গল থানায় কর্মরত সহকর্মী পুলিশ অফিসারদের প্রতি কৃতজ্ঞতা জানান ওসি মো. আব্দুছ ছালেক। তিনি বলেন, বিদায় বেলা এ পুরুস্কার আগামী দিনগুলিতে নতুন কর্মক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com