মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবলে আলিফ সোবহান সরকারি কলেজের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালন

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবল আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল­াহ চৌধুরীর ২৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা মিরপুরস্থ আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক আপ্তাব উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রভাষক অজিত কুমার, অনুপম ভদ্র, আলী হায়দার, শাহিন মিয়া, রতন চন্দ্র দেব, মাসুকুর রহমান মাসুক, খায়ের উদ্দিন, তোফাজ্জল হুসেন, আব্দুল মুকিত, আব্দুল হাই, জয়নুল আবেদীন শামীম, মামুনুর রশিদ, ফরহাদ আহমেদ, ফয়েজ আজমেদ, মোঃ আলাউদ্দিন, তারেক মিয়া, লাইব্রেরিয়ান আনোয়ার হোসেন, অফিস সহকারি মুখলিছুর রহমান, শরিফ উদ্দিন প্রমুখ।

সভা শেষে আয়োজিত মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন কলেজের খন্ডকালিন ইমাম মাওলানা সুলতান মনসুর।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com