রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

মৌলভীবাজারে ডিবির অভিযানে মাদক কারবারি আটক

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে ইয়াবা, একটি প্রাইভেটকার ও মাদক বিক্রির টাকা সহ এক মাদক কারবারি আটক হয়েছে।

শুক্রবার রাতে সদর উপজেলার বর্ষিজোড়া দক্ষিণ দুয়ারীতে মাদক কারবারি মো. জাকির আলী’র নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসময় তার ব্যবহৃত একটি প্রাইভেট কার, ১কেজি গাঁজা, ৫৬পিছ ইয়াবা ও মাদক বিক্রির ৩ হাজার ৩৫৫ টাকা উদ্ধার করে গোয়েন্দা সদস্যরা।

শনিবার সকালে আটকৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর কোর্ট হাজতে প্রেরণ করা হয়। এই মাদক কারবারিকে ধরতে জেলা গোয়েন্দা শাখা ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামানের নেতৃত্বে ডিবির একটি দল তার বাড়িতে অভিযান চালায়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে এমন অভিযান চলমান থাকবে বলে জানান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. বদিউজ্জামান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com