রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

সাতছড়ি উদ্যান পরিদর্শনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় সাতছড়ি জাতীয় উদ্যান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় তিনি সপরিবারে চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানসহ ঐতিহাসিক স্থান পরিদর্শনে গেলে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করা হয়। এসময় তার সঙ্গে ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস চুনারুঘাট উপজেলার সামগ্রিক বিষয় সম্পর্কে অবগত হন। তিনি ঐতিহাসিক স্থান, স্বাধীনতার প্রথম মঞ্চ তেলিয়াপাড়াসহ আশপাশের গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় স্থান পরিদর্শন করেন। শেষে সাতছড়ি জাতীয় উদ্যানে যান।

এ সময় উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল, এডিসি (শিক্ষা) বিজেন ব্যানার্জী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন পাল।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদির লস্কর প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য বরাদ্দ হওয়া ঘর সম্পর্কে মুখ্য সচিবকে অবগত করেন। তিনি সাতছড়ি জাতীয় উদ্যানকে আরও নিপুণ কৌশলে সাজানোর জন্য রাস্তাঘাটের উন্নয়নে সহযোগিতা চান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com