সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল

নারায়ণগঞ্জে প্রাইভেটকার খাদে পড়ে নিহত ৪

সোনারগাঁওয়ে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার।

তরফ নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় প্রাইভেটকার খাদে পড়ে চারজন নিহত হয়েছেন।

রোববার ভোরে সোনারগাঁওয়ের আড়াইহাজার সড়কের বৈরাবেরটেক তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আড়াইহাজার উপজেলার বড় ফাউসা এলাকার ইভু বাবুর্চির ছেলে রিপন (৩২), বাঘানগর এলাকার মিজানুর রহমানের ছেলে মোমেন (৩৭), মাউরাদি এলাকার কাদেম আলী মোক্তারের ছেলে শহিদুল্লাহ মোক্তার (৪৫) এবং রাজু (৪০) ফাউসা এলাকার জহর আলীর ছেলে।

সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম পিপিএম জানান, ভোরে সাদা রঙের প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ ১৫৫৪৮৩) চারজন ঢাকা থেকে আড়াইহাজারে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি সড়কের পাশে খাদে পড়ে পানিতে তলিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাপাতাল মর্গে পাঠানো হয়। খাদে ডুবে যাওয়া প্রাইভেটকারটিও উদ্ধার করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com