বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

বাহুবলে নজরুল একাডেমীর উদ্যোগে সাহিত্য আড্ডা

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : বাহুবলে নজরুল একাডেমীর উদ্যোগে জমজমাট সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। এবারের আড্ডার বিষয় ছিল ‘প্রেমের বাঁশি’।

শনিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত পাবলিক লাইব্রেরী প্রাঙ্গনে অনুষ্ঠিত আড্ডাজোড়ে ছিলো মনোমুগ্ধকর প্রবন্ধ উপস্থাপনা, আবৃত্তি ও সংগীত পরিবেশনা।

বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নজরুল একাডেমীর সভাপতি মোঃ জসীম উদ্দিন-এর সভাপতিত্বে এবং প্রভাষক মোঃ আইয়ূব আলীর সঞ্চালনায় এতে অংশগ্রহণ করেন সংগঠনের সহ-সভাপতি সাংবাদিক নূরুল ইসলাম মনি ও আব্দুল আওয়াল তহবিলদার, সাধারণ সম্পাদক সাংবাদিক নূরুল ইসলাম নূর, যুগ্ম সম্পাদক শামছুদ্দিন, আব্দুল মজিদ তালুকদার, সাইফুর রহমান জুয়েল, আলাউদ্দিন, সমরেশ ভট্টাচার্য্য, পংকজ কান্তি গোপ টিটু, মাস্টার মখলিছুর রহমান, নূরুল আমীন, ফয়সল আহমেদ সুহেল, ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, এম রশিদ আহমেদ, কনক দেব মিঠু, সামিউল ইসলাম, ইমরুল কবির, আহমদুল হক জাবের, তফাজ্জুল হোসেন, কাজী আলফু, শিক্ষার্থী রাহী তালুকদার, সংগীত শিল্পী সেলিম রেজা, বংশীবাদক অভিরাম চাষা প্রমুখ।

সাহিত্য আড্ডার পূর্বে শনিবার বিকেলে সংগঠনের নেতৃবৃন্দ উপজেলার আমতলী চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য্য অবলোকন করেন।

আগামী ১৩ ফেব্রুয়ারি উপজেলার বৃন্দাবন বাগানে ‘অরণ্য বিলাশ’ শীরোনামে পরবর্তী আড্ডা অনুষ্ঠিত হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com