রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চুনারুঘাটে ডিসিপি হাই স্কুলের প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান

জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): “বিনম্র শ্রদ্ধায় অবনত মোরা- হে মানুষ গড়ার কারিগর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের ২০০৯ এর ব্যাচ কর্তৃক ছাত্র -ছাত্রীদের আয়োজনে শিক্ষক সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় উক্ত স্কুল মাঠে প্রধান শিক্ষিকা মোছাঃ তৈয়বা খাতুনের সভাপতিত্বে ও ২০০৯ ব্যাচের শিক্ষার্থী কৃষিবিদ ফয়সাল আহমদ সোহানের সঞ্চালনায় সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন।

সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অর্থ- মন্ত্রণালয়ের উপসচিব মোস্তফা মোরশেদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের প্রফেসর ড. ফৌজিয়া সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল আলম হক, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার প্রমূখ। এ সময় আরো উপস্থিত ছিলেন,স্কুলের সহকারী প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, এমদাদুল হক চৌধুরী, সাইফুল রহমান, সুমা দত্ত, আমিনা আক্তার, সুলতানা, বশীর আহমেদ,কছির আহমেদ, মনোরঞ্জন, ইছমিতা রায়, রাকিব চৌধুরী, আঃ রউফ, নৃপেন্দ্র প্রমূখ।

এছাড়াও সাংবাদিকবৃন্দ ও স্কুলের ২০০৯এর ব্যাচের শিক্ষার্থীরাসহ স্কুলের ছাত্র -ছাত্রী উপস্থিত ছিলেন।

সংবর্ধিত শিক্ষকবৃন্দ হলেন, প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ ইন্তাজ উল্লাহ, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মরহুম মোঃ আব্দুস ছামাদ, প্রাক্তন সিনিয়র শিক্ষক মরহুম আব্দুন নূর চৌধুরী, মরহুম মোঃ তোতা মিয়া, মোঃ ইসমাঈল মিয়া, প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আঃ মতিন, প্রাক্তন সিনিয়র শিক্ষক ক্ষীতিশ চন্দ্র দাশ, স্বপন কুমার দেব, স্বর্গীয় ত্রিদিব জ্যােতি পাল, রামগোপাল ভট্টাচার্য্য, মরহুম শামছুর রহমান, প্রাক্তন ট্রেড ইনসট্রাক্টর স্বর্গীয় নৃপেন্দ্র রঞ্জন শর্মা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com