বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা : সিলেট-আখাউড়া রেলপথের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনের দৌলতপুর এলাকায় আউটার সিগন্যালে চট্রগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ছয়ফুন বিবি (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২০ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার (২০ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ভাদাইর দেউল গ্রামের ছয়ফুন বিবি  গুরুতর আহত হন। স্থানীয় লোকজন গুরুত্বর আহত ওই নারীকে উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান।

শমশেরনগর ইউপি চেয়ারম্যান মো. জুয়েল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত বৃদ্ধা ছয়ফুন বিবি একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com