মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

সাড়ে ৪ ঘণ্টা পুড়ল জাহিন গার্মেন্টস, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

তরফ নিউজ ডেস্ক: সাড়ে চার ঘণ্টার বেশি সময় ধরে জ্বলতে থাকা নারায়ণগঞ্জের সোনারগাঁও রোডের মদনপুরের জাহিন গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে পুড়ে গেছে কারখানার চারটি ইউনিট ও সরঞ্জাম। এ আগুনের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে।

শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে আগুন লাগে। রাত নয়টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

কারখানার শ্রমিকরা জানান, ছুটির দিনে কারখানায় খুব বেশি লোকজন ছিলেন না। তাই হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বিকাল সোয়া পাঁচটার দিকে আগুন লাগার খবরে প্রথমে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ও পরে ধাপে ধাপে আরও ছয়টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন জানান, শুক্রবার রাত নয়টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। আগুন পুরোপুরি নেভার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা হবে।

এদিকে আগুন লাগার পর সন্ধ্যার পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। মহাসড়কের পাশে মদনপুরের সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন ওই পথে যাতায়াতকারীরা। আড়াই ঘণ্টার বেশি সময় যানজট ছিল। আগুন কমার পর যানজটও কমে। রাত নয়টার দিকে ধীরে ধীরে গাড়ি চলতে শুরু করে বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান। তিনি বলেন, আগুনের কারণে এক পাশে সড়ক বন্ধ ছিল। এ কারণে দীর্ঘ যানজট তৈরি হয়। আগুন নিয়ন্ত্রণে আনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যান চলাচল শুরু হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com