শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড বাহুবলে প্রকাশ্যে অবৈধ করাতকল, বন উজাড়ে নীরব প্রশাসন বাহুবলে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ পাঠদান অনুমতির সনদ পেলো করাঙ্গী ইসলামি একাডেমি এন্ড হাই স্কুল বাহুবলে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত ধর্মঘট প্রত্যাহার হলেও মিলছে না এলপিজি সিলিন্ডার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ড. রেজা কিবরিয়াকে শোকজ

বাহুবলে ৩ জুয়ারির কারাদন্ড

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : বাহুবলে তিন জুয়ারিকে কারাদন্ড প্রদান করেছেন ভ্র্যামান আদালত। রবিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজেষ্ট্রেট মো. জসীম উদ্দিন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জুয়ারিদের বিভিন্ন মেয়াদে কারাদন্ডে দন্ডিত করা হয়।

দন্ডিতরা হলো- হবিগঞ্জ সদর থানার ওমেদনগর গ্রামের সিতু রায়ের ছেলে লিটন রায় (২৬) ও সুলতান মাহমুদপুর গ্রামের আলী হোসেন এর ছেলে আলকাছ মিয়া (২৯) কে ১৫ দিন এবং বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের আইন উল্লার ছেলে আবুল হোসেন কে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানা অফিসার ইনচার্জ মো. মাসুক আলী ও এসআই সজিব এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার স্নানঘাট গ্রামে জুয়াঘরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

পরে রবিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজেষ্ট্রেট মো. জসীম উদ্দিন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জুয়ারিদের উল্লেখিত মেয়াদে কারাদন্ডে দন্ডিত করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com