সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

লাকসামে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে এমরান হোসেন (২৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে লাকসাম চট্টগ্রাম রেলপথের লাকসাম এতিমখানা রোডের রেলক্রসিং আউটার সিগন‍্যালের সামনে এ ঘটনা ঘটে।

প্রত‍্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে লাকসাম রেলওয়ে জংশন স্টেশনের এতিমখানা রোডের আউটার সিগন‍্যালের সামনে মোবাইল ফোনে কথা বলতে বলতে এক যুবক রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল। ওই সময় পিছন দিক থেকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমূখী মালবাহী কনট্রেইনার ট্রেনের ধাক্কায় রেল লাইনের পাশে ছিটকে পড়ে ওই যুবক। ট্রেন চলে যাওয়ার পর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে লাকসাম রেলওয়ে থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।

রেলওয়ে থানা পুলিশের এসআই আবদুল আলিম জানান, ট্রেনে কাটা পড়া ওই যুবকের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার হোসেন পুর গ্রামে। তার বাবার নাম আনোয়ার হোসেন। সে চাকরির সুবাদে লাকসামে বসবাস করেন। এ বিষয়ে শাহরাস্তি থানায় যোগাযোগ করে নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com