শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে রাজার বাজার উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যুবার্ষিকী পালন

মাধবপুরে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের মাধবপুরে ৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাধবপুর-চৌমুহনী সড়কের কালিকাপুর মেস্তুরবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে- কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার রায়টুটি গ্রামের আলতু মিল্কির ছেলে পলাশ মিল্কি (৩৮) ও একই এলাকার নুরিল ইসলাম মিল্কির ছেলে বেলাল মিল্কি (৩৫)।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই ইমরান আহামেদের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান পরিচালনা করেছে।

বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, এ ব্যাপারে মাদক আইনে একটি মামলা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com