বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

সিলেটে ৬ রোহিঙ্গা নাগরিক আটক

নিজস্ব সংবাদদাতা : সিলেটের দক্ষিণ সুরমা থেকে ৬ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১০টায় দক্ষিণ সুরমায় কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে  স্থানীয় জনতার সহায়তায় তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলো- মোঃ সেলিম (২৫), ইয়াছমিন আরা (১২), নুর কলিমা (১০), জুলেখা (২২), আছেফা (০৫ মাস) হাজেরা খাতুন (৪৫)। তারা প্রত্যেকেই মিয়ানমারারের আরকান রাজ্যের সাহেব বাজার এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, আটক ৬জন মায়ানমারের আরাকান রাজ্য হতে পালিয়ে বাংলাদেশে আসে। তাদের আত্মীয় শেখ আহমদ কক্সবাজারে কতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পে রয়েছে। আটককৃত রোহিঙ্গা নাগরিকদের সোমবার দুপুরে কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয় বলে জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশমনার (গণমাধ্যম) জেদান আল মুসা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com