শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে রাজার বাজার উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যুবার্ষিকী পালন

বাহুবলে ভ্রাম্যমান আদালতের লক্ষাধিক টাকা জরিমানা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে পদ্মা বিকস ফিল্ড নামের এক প্রতিষ্ঠানকে অর্ধলক্ষ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমার নেতৃত্বে একটি টিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করা করেন। ওপর দিকে শুক্রবার (১৫ এপ্রিল) বিকালে স্নানঘাট ইউনিয়নের ফতেহপুর গ্রামের গিয়াস উদ্দিন নামের এক ব্যক্তিকে একই অভিযোগে অর্ধলক্ষ টাকা জরিমানা আদায় করে ইউএনও’র নেতৃত্বাধীন মোবাইল কোর্ট।

এছাড়াও গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকালে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানে ভোক্তা অধিকার ও সড়ক পরিবহন আইনে ৩ ব্যক্তির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৭ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়।

ইউএনও মহুয়া শারমিন ফাতেমা অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com