শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

কাজী মাহমুদুল হক সুজন, নিজস্ব প্রতিবেদক: আসন্ন ১৭ ই অক্টোবর হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাঃ মুশফিক হোসেন চৌধুরী’র পক্ষে চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়ন চেয়ারম্যান এবং মেম্বারদের সাথে মত বিনিময় সভা অনুষ্টিত হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হল রুমে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও আওয়ামীলীগ মনোনীত জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ডাঃ মুশফিক হোসেন চৌধুরী।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল কাদির লস্করের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহেদ আলী মাষ্টার, দেওরগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিতুর রহমান রুমন ফরাজী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলী, ছাত্রলীগের সাবেক আহব্বায়ক সোহেল আরমান, ছাত্রলীগের সভাপতি শাহজাহান সামী, সাধারণ সম্পাদক সায়েম তালুকদারসহ ১০ টি ইউনিয়নের সদস্য সদস্যাবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com