মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা

বাহুবলে রবীন্দ্র-নজরুল স্মরণ সভা অনুষ্ঠিত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: “ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে ও রাষ্ট্রীয় জীবনে রবীন্দ্র-নজরুল চর্চা বেশী বেশী ছড়িয়ে দেয়া উচিত। কারণ এই দুই ক্ষণজন্মা পুরুষের মতো এতো আধুনিক, বিজ্ঞানমনস্ক, দেশপ্রেমিক কবি বাংলা সাহিত্যে বিরল”। শনিবার সকালে উপজেলা সভাকক্ষে বাহুবল আবৃত্তি পরিষদ আয়োজিত রবীন্দ্র-নজরুল স্মরণসভায় বক্তাগণ উপরোক্ত কথাগুলো বলেন।

বাহুবল আবৃত্তি পরিষদের তত্ত্বাবধায়ক পংকজ কান্তি গোপ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান।

সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: রুহুল আমিন।

আলমগীর কবীরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-আলিফ সোবহান চৌধুরী সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: মাহবুবুর রহমান, বাহুবল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: আবদুর রব শাহিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার হোসেন শাহ ও বিশিষ্ট শিক্ষানুরাগী ও মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি নিরঞ্জন সাহা নিরু।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন- বাহুবল ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মো: সামছুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন- পরিষদের সদস্য সচিব মো: মামুনুর রশিদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- সানশাইন মডেল হাইস্কুলের সভাপতি এম.শামসুদ্দিন, পশ্চিম ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ ভট্টাচার্য, সাংবাদিক আব্দুল আউয়াল তহবিলদার সবুজ।

আলোচনা শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ আলেখ্যানুষ্ঠান। বাহুবল আবৃত্তি পরিষদের আহবায়ক মো: হাবিবুর রহমান সুমন ও শিক্ষক মনিরুল ইসলামের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে আবৃত্তি, গান, পুথিপাঠ, জারিগান ও নৃত্য পরিবেশিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com