মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

উত্তরপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ মেডিকেল পরীক্ষার্থীর

তরফ নিউজ ডেস্ক: মেডিকেল ভর্তি পরীক্ষায় অপ্রীতিকর ঘটনার অভিযোগ নিয়ে দুই দিন ধরে স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন দফতর ঘুরেছেন হুমাইরা ইসলাম নামের এক শিক্ষার্থী। কোথাও সুরাহা না পেয়ে শেষ পর্যন্ত রোববার (১১ ফেব্রুয়ারি) মন্ত্রীর সাথে দেখা করতে যান তিনি। সেখানেও কর্মকর্তাদের দুর্ব্যবহারের শিকার হন সেই শিক্ষার্থী ও তার পরিবার।

এমবিবিএস ভর্তি পরীক্ষার্থী হুমাইরা ইসলাম অভিযোগ করেছেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরুর ৪০ মিনিট পর তার পাশের শিক্ষার্থীর কাছে নকলের ডিভাইস পান পর্যবেক্ষক। রাগান্বিত হয়ে অভিযুক্ত ও পাশের দুই জনের ওএমআর শিট ছিঁড়ে ফেলেন তিনি।

পরে আর পরীক্ষাই দিতে পারেননি হুমাইরা। রোববার ফল প্রকাশের দিন স্বাস্থ্য মন্ত্রীর সংবাদ সম্মেলনে হাজির হন হুমায়রা। মন্ত্রী বের হওয়ার সময় পথরোধ করে জানান তার অভিযোগ। এসময় কর্মকর্তারা হুমাইরার পরিবারের সদস্যদের সাথে দুর্ব্যবহারের করেছেন বলে অভিযোগও করেন তার পরিবারের সদস্যরা।

এ বিষয়ে ভুক্তভোগী হুমাইরা বলেন, আমার স্বপ্ন ডাক্তার হওয়ার। আমার স্বপ্নকে ভেঙে দেয়া হয়েছে। তিনি আমার খাতা ছিনিয়ে নিয়ে গেছেন। আমি এর বিচার চাই।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com