সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

আলেয়া আক্তার হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত

তরফ নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলা পরিষদের উপনির্বাচনে আলেয়া আক্তার ৫৬৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শনিবার (৯ মার্চ) বিকাল ৩টার পরে মোট ৯টি কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে এতথ্য জানা গেছে।

তার নিকটতম প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী পেয়েছেন ৫০১ ভোট।

আলেয়া আক্তারের স্বামী হবিগঞ্জ-৩ আসনের বর্তমান সংসদ সদস্য আবু জাহির।

এরআগে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা দুপুর ২টা পর্যন্ত চলে। জেলায় মোট ভোটার সংখ্যা এক হাজার ১০৪ জন। কাস্টিং হয়েছে এক হাজার ৬৫ ভোট।

উল্লেখ্য, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করায় পদটি শূন্য ঘোষণা করা হয়েছিল। শুরুতে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেলেও, পরে জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতায় তাকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে হয়েছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com