রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

বাহুবলে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের আওতায় ফুটবল ও জার্সি বিতরণ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের আওতায় বিভিন্ন ক্লাব ও দল প্রধানদের মাঝে ফুটবল ও জার্সি বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাহুবল মডেল প্রেস ক্লাব সহ-সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী, এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী শাহজাহান আহমদ ও জাহিদুল ইসলাম, ইউপি মেম্বার তাজুল ইসলাম, ইউপি মেম্বার রাবিয়া খাতুন, ফুটবল দলনেতা শফিক আহমদ, নাসির আহমদ, নয়ন আহমদ, শাকিল আহমদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পরিষদের সিএ কনক দেব মিঠু। অনুষ্ঠানে ৬টি দলকে একটি করে বল ও একডজন করে জার্সি প্রদান করা হয়।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com