বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

সিলেটে আ’লীগ নেতাসহ আটক ৪

সোবহানীঘাট এলাকা থেকে আটকরা।

নিজস্ব প্রতিবেদক: মাদক বিক্রি ও সেবনের অভিযোগে সিলেট নগরে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা ও সিসিকের সাবেক কাউন্সিলরের ছেলেসহ চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে নগরের সোবহানীঘাট এলাকা ও নগরের ক্বীন ব্রিজের উত্তরপ্রান্ত থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নগরের মাছিমপুরের বাসিন্দা ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফারুক আহমদের ছেলে ফেরদৌস আহমেদ বাবলু (৪৩), সুবিদবাজার এলাকার আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ ওরফে কালা ফারুক (৪৮) ও নগরের কলবাখানি এলাকার ফজলুল হক (৪৩) এবং নগরের মাছুদিঘীর পাড় এলাকার বাসিন্দা ও নোয়াখালীর মাইজদী সদর এলাকার মো. সুলেমানের ছেলে রিপন আহমদ (৩১)। তাদের কাছ থেকে মোট ১৩২ পিস ইয়াবা জব্দ করা হয়।

সন্ধ্যায় সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে নগরের সোবহানীঘাট এলাকায় সুগন্ধা পার্সেল সার্ভিস নামে দোকানে মাদক বিক্রি ও সেবনের সময় হাতেনাতে বাবলু, কালা ফারুক ও ফজলুলকে আটক করা হয়।

এদিকে, নগরের ক্বীন ব্রিজের উত্তরপ্রান্ত থেকে ২০ পিস ইয়াবাসহ রিপনকে আটক করা হয়।

সিলেট নগর ডিবি পুলিশের পরিদর্শক জমসেদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির সময় রিপনকে আটক করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com