বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা

বাহুবলে স্মার্ট এনআইডি কার্ড বিতরণের জন্য জনবল নিয়োগ বিজ্ঞপ্তি

মনিরুল ইসলাম শামিম : বাহুবলে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত ০৭ জুলাই (রবিবার) হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে এক স্মারক মূলে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের জন্য প্রয়োজনীয় জনবলের প্যানেল তৈরির নিমিত্তে টিম ম্যানেজার কাম টেকনিক্যাল এক্সপার্ট/সাপোর্ট, ডাটা এন্ট্রি অপারেটর, টিম এসিস্ট্যান্ট পদে আগ্রহী প্রার্থীর নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। পদসমূহের মধ্যে টিম ম্যানেজার পদে শিক্ষাগত যোগ্যতা এইচ.এস.সি (কম্পিউটার ডিপ্লোমা/ সমমানের ডিগ্রী থাকবে), ডাটা এন্ট্রি অপারেটর পদে শিক্ষাগত যোগ্যতা এইচ.এস.সি (কম্পিউটার টেকনিক্যাল জ্ঞান সম্পন্ন হতে হবে) ও টিম এসিস্ট্যান্ট পদে শিক্ষাগত যোগ্যতা এস.এস.সি (কম্পিউটার টেকনিক্যাল জ্ঞান সম্পন্ন হতে হবে) থাকতে হবে। প্রার্থীদেরকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে আগামি ১৬/০৭/২০২৪ (মঙ্গলবার) তারিখের মধ্যে (অফিস চলাকালীন সময়ের মধ্যে) “জেলা নির্বাচন অফিসার, হবিগঞ্জ” এর কার্যালয়ে আবেদনপত্র দাখিল করতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, নাগরিকত্ব সনদপত্র, চেয়ারম্যান/গেজেটেড অফিসার কর্তৃক চারিত্রিক সনদপত্র, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, কম্পিউটার প্রশিক্ষণ সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ আবেদন করার জন্য বলা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com