বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবলে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত অর্ধশত

নিজস্ব প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে অন্তত ৪টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও অন্ততঃ অর্ধশত লোক আহত হয়েছে। আহতদের বাহুবল, হবিগঞ্জ ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। সোমবার (১৯ মে) বেলা ২টা থেকে ৩টার মধ্যে এসব দুর্ঘনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার বেলা ২টার দিকে বজ্রবৃষ্টি চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মিরপুর ও বাজার বাজারের মধ্যবর্তী চারগাঁও নামক স্থানে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাস দু’টি ধুমড়ে-মুছড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই বাসের চালক নিহত ও অন্তত আরো ৩০ জন আহত হয়েছেন।

স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ও মর্গে প্রেরণ করেছে। দুর্ঘটনার ফলে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি হওয়ায় প্রায় ঘন্টাখানেক ঢাকার সাথে সিলেটের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ ছিল। এতে রাস্তার উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দুর্ঘটনা কবলিত গাড়িগুলো অন্যত্র সড়িয়ে নিলে সোমাবার বেলা ৩টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

নিহতরা হলেন- ঢাকা-সিলেট রোডের রিয়েল কোচের চালক কুমিল্লার আবুল কাশেম (৩৫) এবং ময়মনসিংহ-সিলেট রোডের সিপাল কোচের চালক ময়মনসিংহের মাসকান্দা এলাকার সুলতান মিয়ার পুত্র তৌকির মিয়া (৩০)।

এদিকে, একই সময়ে মহাসড়কের বাহুবল উপজেলার দ্বিগাম্বর বাজার সংলগ্ন রাবার সাইনবোর্ড, শেওড়াতুলী, মুগকান্দি, দৌলতপুর ও বিজলী ব্রিজ নামক স্থানে পৃথক দুর্ঘটনা ঘটে। উক্ত ঘটনাগুলোতে অন্ততঃ ২০ জন আহত হয়েছেন। এতে কয়েকটি যাত্রীবাহী বাস ও ট্রাক ক্ষতিগ্রস্থ হয়েছে।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক বিষয়গুলো নিশ্চিত করে জানান, নিহতদের লাশ হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com