বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

বাহুবলে চেক ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

বাহুবল, (হবিগঞ্জ) সংবাদদাতা : বাহুবলে দীর্ঘদিন ধরে পলাতক সাজাপ্রাপ্ত আসামী সানু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মিরপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সানু মিয়া উপজেলার রঘুরামপুর গ্রামের আব্দুল লতিফের পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় বাহুবল মডেল থানার এসআই জহিরুল ইসলাম ও এসআই মোস্তাফিজের যৌথ নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মিরপুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আটকের বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বলেন, চেক ডিজঅনার মামলায় গ্রেফতারকৃত সানু মিয়ার বিরুদ্ধে বিজ্ঞ আদালত দশ মাসের কারাদন্ড এবং আঠারো লক্ষ টাকা জরিমানার রায় প্রদান করেন। রায়ের পর থেকে সে পলাতক ছিল। তাকে গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছিল। আগামিকাল (আজ) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com