রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

নবীগঞ্জ শহর রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি

দিদার এলাহী সাজু, বিশেষ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে। ঘটেছে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনা। এতে অন্তত ৫০ জন আহত হয়েছে। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর শহরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

স্থানীয়রা জানান, সম্প্রতি উপজেলার তিমিরপুর গ্রামের খসরু মিয়ার সাথে ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আশাহিদ আলী আশা’র কথা কাটা-কাটি হয়। এরই জেরধরে সোমবার ( ৭ জুলাই) বিকেলে আনমনু ও তিমিরপুর গ্রামবাসী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ইউনাইটেড হসপিটাল, হাসেমবাগ হোটেল, মাছ বাজারসহ ১০/১২ টি দোকানপাট ব্যাপক ভাংচুর ও লুটপাট হয়। আহত হয় অর্ধশত ব্যক্তি। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

নবীগঞ্জ থানার ওসি শেখ মোঃ কামরুজ্জামান জানান, সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com