মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা

বাহুবলে টমটম চালক হত্যার ঘটনায় আটক ২

দিদার এলাহী সাজু, বিশেষ প্রতিনিধি: বাহুবলে চালককে হত্যা করে টমটম ছিনতাইয়ের ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৮ জুলাই) লাশ উদ্ধারের মাত্র কয়েক ঘন্টার ব্যবধানেই তাদের আটক করা হলো।

আটককৃতরা হলো, বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়নের শ্রীকলস গ্রামের হানিফ মিয়ার পুত্র আল আমীন ও একই ইউনিয়নের আব্দাসতান্দ গ্রামের সফিক মিয়ার পুত্র আল আমীন।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, সোমবার দুপুরে জীবিকার তাগিদে টমটম নিয়ে বাড়ি থেকে বের হন বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়নের লামাতাসী গ্রামের আব্দুল আলীর পুত্র কাসেম মিয়া (২৫)। মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার ভাতকাটিয়া এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের ধারণা কোন একদল ছিনতাইকারী চালক কাসেম কে হত্যা করে টমটম নিয়ে পালিয়ে গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com