রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

এসএসসি পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

রাজু সরকার : এসএসসি পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে ফারজানা আক্তার প্রীতি (১৫) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের নজরপুর গ্রামে। সে ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের মেয়ে।

জানা যায়, প্রীতি উপজেলার গোবিন্দপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এ বছরের এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করে। বৃহস্পতিবার (১০ জুলাই) ফল প্রকাশ হলে সে জানতে পারে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এরপর থেকেই সে মানসিক ভাবে ভেঙ্গে পড়লে এক সুযোগে নিজ ঘরের বারেন্দায় উড়না পেঁছিয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। পরে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান পরিবারের লোকজন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে মাধবপুর থানা পুলিশ। মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com