মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবলে পাসের হার ৬১.৭০, সেরা আবারও ‘সানশাইন’

দিদার এলাহী সাজু, বিশেষ প্রতিনিধি: এসএসসি পরীক্ষা- ২০২৫ এর ফলাফল অনুযায়ী বাহুবল উপজেলায় পাসের হার ৬১.৭০। মোট জিপিএ-৫ পেয়েছে ৩৮ জন শিক্ষার্থী। এবারের পরীক্ষায় উপজেলার ১৫টি প্রতিষ্ঠান থেকে ১৯১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ৯৯৯জন।

পাসের হার ও জিপিএ-৫ এর দিকদিয়ে প্রতিবারের মতো এবারও সর্বোচ্চ স্থানে রয়েছে উপজেলার মিরপুরস্থ ‘সানশাইন মডেল স্কুল এন্ড কলেজ।’ ওই প্রতিষ্ঠান থেকে ৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৫৫ জন। এর মধ্যে জিপিএ-৫ রয়েছে ১৪টি৷ এ স্কুলের পাসের হার ৯৩.২২৷

পাসের হারে দ্বিতীয় স্থানে রয়েছে বাহুবল সদরস্থ ‘ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়।’ যার পাসের হার ৭৬.৪৭। তবে জিপিএ-৫ এর দিকদিয়ে দ্বিতীয় স্থানে আছে বাহুবল সদরস্থ ‘দীননাথ ইনস্টিটিউশন।’ যার জিপিএ-৫ সংখ্যা- ৮।

অপরদিকে, পাসের হারের দিকদিয়ে সর্বনিন্ম স্থানে রয়েছে ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়। যার পাসের হার ৪৩.৩৩। এ প্রতিষ্ঠান থেকে ১৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে মাত্র ৬৫ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com