মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল আপত্তিকর ভিডিও ছড়ায় ক্ষোভ, বান্নি পার্ক বন্ধের জোর দাবি বানিয়াচংয়ে নিখোঁজের দুই মাসেও মাদরাসাছাত্রী মীমের সন্ধান মেলেনি চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক বাহুবলে পিকআপ চাপায় পথচারীর মৃত্যু চুনারুঘাট উপজেলা জামায়াতের আমীর ইদ্রিস আলী ও সেক্রেটারি ফুয়াদ হাসান বাহুবল জামায়াতের আমীর সিরাজুল, সেক্রেটারি মিজানুর রহমান বাল্লা সীমান্তে ভারতে পালানোর সময় একাধিক মামলার আসামি আটক হবিগঞ্জ প্রেসক্লাবে নূরুল হক কবিরের মায়ের স্মরণে দোয়া মাহফিল বানিয়াচংয়ে ২১ নভেম্বর ইসলামী মহাসম্মেলন, প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাহুবলে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের সংঘর্ষ; আহত অর্ধশতাধিক

রাজু সরকার, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের “বক্তারপুর” গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে তিন ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।

আজ রবিবার (২০ জুলাই) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

জানা যায়, ওই গ্রামের করিম মেম্বার ও মুক্তার হোসেনের গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে রবিবার সকালে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশী অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় দুইজনকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া অন্যান্য আহতদের বাহুবল, চুনারুঘাট ও হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ দিকে ঘটনার খবর পেয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্ব একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com