রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

বাহুবলে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অবৈধ দাবি করে ঝাড়ু মিছিল

তরফ নিউজ ডেস্ক : নবগঠিত বাহুবল উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিকে অবৈধ ও বিতর্কিত আখ্যা দিয়ে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিএনপির একাংশ।
(২৩ আগস্ট )শনিবার বিকেলে বাহুবল বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন, গঠনতন্ত্র লঙ্ঘন করে জেলার নেতৃত্বকে বিভ্রান্ত করে একটি অগণতান্ত্রিক ও সুবিধাবাদী কমিটি ঘোষণা করা হয়েছে, যা দলের ত্যাগী নেতা-কর্মীদের সঙ্গে অবিচার।
তারা অবিলম্বে এই কমিটি বাতিল করে গ্রহণযোগ্য ও ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।
প্রতিবাদ শেষে একটি ঝাড়ু মিছিল বাহুবল বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com