মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

চুনারুঘাটে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে এক কিশোরী ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে আটক করেছে র‍্যাব। তাদের দুইজনকে ঢাকা থেকে আটক করা হয়েছে। পরে তাদেরকে চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়। এ ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত ১১ সেপ্টেম্বর রাণীকোর্ট গ্রামের জনৈক ব্যক্তির ১৭ বছরের কন্যাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় তার কন্যা অসুস্থ হলে চুনারুঘাট থানায় নিয়ে তথ্য দেয়ার পর হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে তার মা থানায় একটি ধর্ষণ মামলা করেন। কললিষ্ট ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে র‍্যাব জানতে পারে তারা ঢাকার চকবাজার এলাকায় আত্মগোপন রয়েছে। গত সোমবার র‍্যাব-৩ দুইজনকে আটক করে।

আটকরা হল, উপজেলার মিরাশি ইউনিয়নের সাতালিয়া গ্রামের আব্দুস সালামের পুত্র শিপন মিয়া (১৮) ও জাহাঙ্গীর মিয়ার পুত্র নয়ন তালুকদার (২০)।

তবে সূত্র জানায়, শিপন প্রায়ই ওই কিশোরীকে উত্যক্ত করতো। এতে সে সাড়া না দিলে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ওসি (তদন্ত) মীর আলামিন জানিয়েছেন আসামিরা পুলিশ হেফাজতে ছিল। বুধবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com