মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা

বাহুবলে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে বাড়ির পাশে বাঁশঝাড় থেকে নাজমা বেগম (৪২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৫নং লামাতাসী ইউনিয়নের কাজিহাটা গ্রামে এঘটনাটি ঘটে।

নিহত নাজমা বেগম কাজিহাটা গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী।

জানা যায়, উপজেলার কাজিহাটা গ্রামের হান্নান মেম্বারের বাড়ির পশ্চিম পাশের রাতে বাঁশঝাড়ে ঝুলন্ত অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পেয়ে স্হানীয়রা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বাহুবল মডেল থানার পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “পারিবারিক ঝগড়ার সূত্র ধরে এঘটনাটি ঘটেতে পারে। তবে কে বা কারা হত্যা করেছে তা তদন্তের আগে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।”

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com