বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

হবিগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ ফার্মেসিকে জরিমানা

নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জ শহরের সদর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে ৩ ফার্মেসিকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে পরিচালিত এ অভিযানে মেয়াদউত্তীর্ণ ঔষুধ বিক্রয় ও অবৈধ ঔষুধ রাখার দায়ে সদর হাসপাতাল গেইটের নবীগঞ্জ ফার্মেসিকে ২ হাজার, অন্বেষা মেডিসিন সেন্টারকে ৪ হাজার এবং লিয়াকত ফার্মেসিকে আরো ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় এসব ফার্মেসি থেকে বিপুল পরিমার মেয়াদউত্তীর্ণ ও অবৈধ ঔষুধ জব্দ করা হয়। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে অত্র এলাকার ফার্মেসি সমূহকে মেয়াদউত্তীর্ণ, অবৈধ ও ভেজাল ঔষুধ ও চিকিৎসা সামগ্রি বিক্রির না করতে সতর্ক করে দেওয়া হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এসআই মোজাম্মেল হকের নেতৃত্বে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি টিম। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com