বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ সাড়ে ৪৫ লাখ টাকার পণ্য জব্দ এনসিপির দুই কমিটিতে গুরুত্বপূর্ণ পদ, সম্পৃক্ততা অস্বীকার সাবেক উপজেলা চেয়ারম্যানের জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ বিবিয়ানার লুণ্ঠিত যন্ত্রাংশ উদ্ধার, পুরস্কৃত বাহুবল থানার ওসি বানিয়াচংয়ে মাদকের ছড়াছড়ি, হাত বাড়ালেই মিলছে নানা ধরনের মাদক চুনারুঘাটে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবসরজনিত বিদায় সংবর্ধনা আজমিরীগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলন, পাঁচজনের কারাদণ্ড চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু চুনারুঘাটে গাঁজাসহ মাদক কারবারি আটক চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম বকুল গ্রেফতার

বানিয়াচংয়ে স্কুল কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, আহত ২০

বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা : বানিয়াচঙ্গে স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

গুরুতর আহত অবস্থায় টেটাবিদ্ধ ৪ জনকে সিলেট ও ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার জিটকা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বানিয়াচং থানার (ওসি) রাশেদ মোবারক জানান, ওই গ্রামের স্থানীয় প্রাইমারী স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সুরুত আলীর সাথে আবু মিয়ার বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে টেটাবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

আহতদের মধ্যে, রমজান আলী (৬৫), নাছির মিয়া (৩৬), তোফাজ্জুল হক (২২) সুমন মিয়া (২৫), মায়া খাতুন (৩৫), আব্দুস সালাম (৬০), মোঃ সাজিদ মিয়া (৩০), আব্দুল আজিজ (৩২), আব্দুল হক (৬০), ছুরত আলী (৬০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪ জনকে টেটাবিদ্ধ অবস্থায় সিলেটে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com