বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় অবৈধভাবে বালু পরিবহনের দায়ে সিরাজুল ইসলাম (৩০) নামে এক যুবককে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৯টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে সিরাজুল ইসলামকে আটক করা হলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জল রায়।