শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে আব্দুর রউফ মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর পুনর্নির্বাচিত মুখলিছুর রহমান চুনারুঘাটে পৌর যুবদলের বিক্ষোভ বাহুবলে দুই মসজিদে ১ লাখ টাকা অনুদান দিলেন আনোয়ার হোসাইন সালেহী ২৬ বছরেও নির্মাণ হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার ৯ গ্রামের মানুষ মাধবপুরে ডাকবাহী মেইলগাড়ি ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩ বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ সাড়ে ৪৫ লাখ টাকার পণ্য জব্দ এনসিপির দুই কমিটিতে গুরুত্বপূর্ণ পদ, সম্পৃক্ততা অস্বীকার সাবেক উপজেলা চেয়ারম্যানের জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ বিবিয়ানার লুণ্ঠিত যন্ত্রাংশ উদ্ধার, পুরস্কৃত বাহুবল থানার ওসি

জনগণের চাওয়া-পাওয়ার প্রতি সম্মান রেখে রাজনীতি করি :এমপি আবু জাহির

নিজস্ব প্রতিবেদক : লাখাইয়ে হবিগঞ্জ-৩ আসনে টানা তৃতীয়বার নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহিরকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ১নং লাখাই ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে নানা শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। শুরুতেই আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

পরে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি’র বক্তৃতা করেন সংবর্ধিত ব্যক্তিত্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি।

ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী ফুল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেনের পরিচালনায় সংবর্ধনা সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুর্শেদ কামাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মুক্তার হোসেন বেনু, শরীফ উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জ্যোতিষ পাল, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মতিন মাস্টার, শাহ রেজাউদ্দিন আহমেদ দুলদুল, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী ফরহাদ, এডভোকেট মাহফুজ মিয়া, মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকরামুল মজিদ চৌধুরী শাকীল, উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল লস্কর, উপজেলা যুবলীগের সহ সভাপতি জামাল তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আমিনুল ইসলাম আলম, হাফিজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক খায়ের উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির’র বক্তৃতায় সংবর্ধিত ব্যক্তিত্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে লাখাইবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা এবং আমার প্রতি যে ভালবাসা দেখিয়েছেন, তা কোনদিন ভূলতে পারব না। আপনারা আমাকে টানা তিনবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করে সর্বোচ্চ সম্মান দিয়ে ঋণী করেছেন। এই ঋণ শোধ করার নয়। তবে জনগণের চাওয়া-পাওয়ার প্রতি সম্মান রেখেই আমি রাজনীতি করি। দিনরাত পরিশ্রম করি আপনাদের উন্নয়নে। এর প্রমাণ হবিগঞ্জ-লাখাই এবং শায়েস্তাগঞ্জবাসীর চোখের সামনে। আগামীদিনে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে সকলের দোয়া প্রার্থনা করেন তিনি।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com