শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

১২ নভেম্বরের মধ্যে পরিষেবা বিল না দিলে মনোনয়নপত্র বাতিল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে ১২ নভেম্বরের মধ্যে সরকারি টেলিফোন, বিদ্যুৎ, গ্যাস, পানিসহ অন্যান্য পরিষেবা বিল পরিশোধ করতে হবে। অন্যথায় সম্ভাব্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হবে।

শনিবার (১০ নভেম্বর) রিটার্নিং কর্মকর্তাদের কাছে এমন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রার্থী হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা সংক্রান্ত এক নির্দেশনায় বলা হয়েছে- মনোনয়নপত্র জমা দেওয়ার সাতদিন আগে এসব বিল পরিশোধ করতে হবে। যেহেতু মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর। সে হিসেবে প্রার্থী হতে হলে ১২ নভেম্বরের মধ্যে এসব বিল পরিশোধ করতে হবে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, পরিচালক বা ফার্মের অংশীদার কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে গৃহিত কোনো ঋণ বা তার কোনো কিস্তি তার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পরিশোধে খেলাপি হলে নির্বাচনে অযোগ্য হবেন।

এছাড়া কৃষি কাজের জন্য গৃহিত ক্ষুদ্র কৃষি ঋণ ব্যতীত, মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখের সাতদিন আগে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে গৃহিত কোন ঋণ বা তার কোন কিস্তি পরিশোধে খেলাপি হলে প্রার্থী হতে অযোগ্য হবেন।

নির্দেশনা অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের সাতদিন আগে সরকারি টেলিফোন, বিদ্যুৎ, গ্যাস, পানি বা অন্য কোন সেবা প্রদানকারী সংস্থার বিল পরিশোধ করতে ব্যর্থ হলে নির্বাচনে প্রার্থী হতে অযোগ্য হবেন।

তফসিল অনুসারে ১৯ নভেম্বর পর্যন্ত প্রার্থিরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ নভেম্বর পর্যন্ত। ২৯ নভেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ নভেম্বর। ভোটগ্রহণ হবে ২৩ ডিসেম্বর।

সূত্র : বাংলানিউজ২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com