রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

হুজুরের পেটে ২ হাজার ইয়াবা!

মো. এনায়েত উল্লাহ।

তরফ নিউজ ডেস্ক : কর্ণফুলী থানার মইজ্যারটেক মোড় থেকে চার হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পু্লিশ।

গ্রেফতার দুইজন হলেন- কক্সবাজার জেলার টেকনাফের চৌধুরীপাড়া এলাকার মো. ইদ্রিসের ছেলে মো. এনায়েত উল্লাহ (৪০) ও মিস্ত্রীপাড়া এলাকার মো. সুমনের স্ত্রী সোনিয়া আক্তার (২৪)।

এনায়েত উল্লাহ একটি মাদ্রসার খণ্ডকালীন শিক্ষক ও মসজিদের ইমাম বলে জানিয়েছে পু্লিশ।

শনিবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ। এনায়েত উল্লাহ পেটের ভেতর ও সোনিয়া আক্তার ব্যাগে লুকিয়ে টেকনাফ থেকে ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন বলে জানান তিনি।

কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, ‘পুলিশের চোখ ফাঁকি দিতে মইজ্যারটেক মোড়ে গাড়ি থেকে নেমে আরেকটি গাড়িতে করে নগরে প্রবেশ করতে চেষ্টা করছিলেন এনায়েত উল্লাহ ও সোনিয়া আক্তার। সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পেটের ভেতর ইয়াবা থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেন এনায়েত উল্লাহ।’

তিনি বলেন, ‘এনায়েত উল্লাহ তার পেট থেকে ২ হাজার পিস ইয়াব বের করে দেন। সোনিয়ার ব্যাগ তল্লাশী করে আরও ২ হাজার ইয়াবা পাওয়া যায়।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com