রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সিলেট বিআরটিএতে দুদক ‘আতঙ্ক’

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি’র (বিআরটিএ) সিলেট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৭ জানুয়ারি) দুপুরে দুদক সদস্যরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত বিআরটিএ কার্যালয়ে অভিযান চালান। তবে কাউকে আটক করতে দেখা না গেলেও কিছু সময়ের জন্য ‘দালালমুক্ত’ হয় বিআরটিএ কার্যালয়।

বিআরটিএ কার্যালয় সূত্র জানায়, দুদকের অভিযানের খবর পেয়ে চুক্তিভিত্তিক কর্মরত অনেকে পালিয়েছেন। দফতরের বাইরে ও বারান্দায় অন্যান্যদিনের মতো বহিরাগত দালালদের উৎপাত থাকলেও এদিন তা লক্ষ্য করা যায়নি।

অভিযানের সময় দুদক সদস্যরা কার্যালয়ের নিচে দাঁড়িয়ে সেবা নিতে আসা বিভিন্ন লোকজনের যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করেন। পরে সহকারী পরিচালক ডালিম উদ্দিনের সঙ্গে আলাপ করে চলে যান।

এ ব্যাপারে বিআরটিএ’র সহকারী পরিচালক ডালিম উদ্দিন বলেন, বিআরটিএ জনসমাগমের স্থান (পাবলিক ফাংশন প্লেস)। এই প্রতিষ্ঠানের পরিবেশ পরিস্থিতি ঠিক আছে কিনা, তা দেখতেই দুদক সদস্যরা বিআরটিএ কার্যালয় পরিদর্শন করে গেছেন। কাউকে আটক করতে নয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com