রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

শাহজালালে কাতার এয়ারওয়েজের জরুরি অবতরণ

ফাইল ছবি।

তরফ নিউজ ডেস্ক : রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। সোমবার বিকেল সোয়া পাঁচটার দিকে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক বলেন, ‘কিউআর-৬৩৮ নম্বর ফ্লাইটের কাতার এয়ারওয়েজের উড়োজাহাজটি দোহা থেকে ঢাকায় আসছিল। তবে কন্ট্রোল টাওয়ারে পাইলট জরুরি অবতরণের বার্তা পাঠালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

উড়োজাহাজে ২৬ জন যাত্রী ছিলেন। যান্ত্রিক ত্রুটির কারণে পাইলট জরুরি অবতরণ করান। তবে ২৬ যাত্রী নিয়ে উড়োজাহাজটি নিরাপদেই অবতরণ করে।

জরুরি অবতরণের পর উড়োজাহাজটিকে পরীক্ষা- নিরীক্ষা করানো হচ্ছে।’

উল্লেখ্য, চার মাসের মধ্যে কাতার এয়ারওয়েজের উড়োজাহাজ এ নিয়ে দুবার জরুরি অবতরণ করল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com