রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

সিলেটে ইয়াবাসহ বাবা-ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিয়ানীবাজারে ইয়াবাসহ বাবা-ছেলেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। সোমবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার দুবাগ ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের আটক করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র‍্যাব ।

আটকরা হলেন- মো. জসিম আহমেদ ওরফে জাসিম (২৫) ও তার বাবা আনু মিয়া। তারা দুবাগ ইউনিয়নের গজুকাটা গ্রামের বাসিন্দা।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত ঐ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে ইয়াবা বিক্রিকালে তাদের আটক করা হয়। সেসময় তাদের কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আব্দুল কাদির (৪০) নামে এক মাদকবিক্রেতা পালিয়ে যায়। পলাতক আব্দুল কাদির গজুকাটা গ্রামের মৃত আব্দুল বাসারের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com