রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

একুশে বই মেলায় প্রকাশ পাচ্ছে সাহিদা সাম্য লীনার প্রথম কাব্যগ্রন্থ “একবার বলে দাও”

নিজস্ক প্রতিবেদক : অমর একুশে বই মেলা ২০১৯ এ আসছে লেখক, সাহিত্যিকও সাংবাদিক সাহিদা সাম্য লীনার প্রথম কাব্য গ্রন্থ ‘একবার বলে দাও’। আঁচল সম্পাদক সাহিদা সাম্য লীনা একাধারে লিখে আসছেন কবিতা,গল্প, ফিচার, কলাম। গণমাধ্যমে কাজ করার কারণে নানা সাধের লেখা তার জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রতিনিয়তই পাঠকের নজর কাড়ে। তার লেখায় সমাজ,মানবতা,প্রতিবাদ, শিশু, নারী নির্যাতন, স্বদেশ ভাবনা, পারিপার্শ্বিক চিন্তাচেতনা, রোমান্টিকতা বেশ ফুটে ওঠে।কবিতার ক্ষেত্রে প্রেম প্রণয়, ভালবাসা,মান অভিমান বিষয়গুলো সাধারণ সহজ কথায় তিনি অবচেতনে পাঠকের মনের খোরাকে দিতে জানেন। ভাবগম্ভীর, জটিল শব্দচয়ন এ ক্ষেত্রে লেখক বরাবরই এড়িয়ে যান। নতুন শব্দ, ভাব- আবেগ,রোমান্টিকতা তার কবিতার প্রধান বৈশিষ্ট্য। সদা হাসি, চঞ্চল কবির অনন্য উপস্থাপনা, ব্যতিক্রম শৈলী প্রকাশ কবিতায় তার আলাদা একটা পাঠক শ্রেণী রয়েছে ফেনী জেলায়। ৫৮ টি কবিতা নিয়ে একবার বলে দাও” বইটা নিয়ে লেখক তার কিশোর উত্তীর্ণ কালীন সময়ের স্মৃতিকে স্বরণ করে বলেন ” আমার না বলা অনেক কথা আছে, সময় অসময়ের স্মৃতি আছে। এ বইটা অনেক আগেই প্রকাশ হবার কথা। আসলে বই বের করে নিজেকে বড় কিছু জাহির করা, অনেক বই আছে আমার এইসব অনাহুত ক্রেডিট আমার কখনোই পছন্দ না। তাই নিজেকে জানা, নিজের জ্ঞান সমৃদ্ধ কাজে মনোযোগী ছিলাম।আমি সবসময়ই শিক্ষার্থী থাকতে,জানতে,শিখতে পছন্দ করি। ক্ষনিকের মোহে হারাতে চাইনা। নিবার চাইতে দিতে চাই জগতকে, এ সমাজকে। সাহিত্যদেশ প্রকাশনী থেকে, প্রিন্স ঠাকুরের প্রচ্ছদে বইটি পাওয়া যাবে ঢাকা বইমেলায় সাহিতদেশ স্টলে, কাব্যকলা স্টল, ভাটিয়াল স্টল ও ফেনী বইমেলায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com