বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে ৫ মাদকসেবীর কারাদন্ড

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : শ্রীমঙ্গলে মাদকবিরোধী অভিযানে পাঁচ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে দণ্ডিত করেছেন ভ্রাম্যমান আদালত। এদের মধ্যে একজনকে ১ বছরের ও অপর চার জনকে ৭ দিন করে কারাদণ্ড প্রদান হয়।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গলে উপজেলার ভুরভূরিয়া চা বাগানের ৬ নং লাইনে মাদক ব্যবসায়ী বাবুল রিকিয়াশন বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবন করা অবস্থায় ৫ জনকে আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজারের পরিদর্শক জাকির হোসেন উপস্থিতিতে এবং শ্রীমঙ্গল থানা পুলিশের সহযোগিতায় এ সময় আটককৃতদের নিকট থেকে ২০০ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের মালামাল হিসেবে ব্যবহৃত ২টি কলকি ও ১টি কাটার জব্দ করা হয়।

গাঁজা সেবনের দায়ে মুসলিমবাগ এলাকার দেওয়ান মিয়ার পুত্র জাহাঙ্গীর হোসেন (২১),  মো. বাচ্চু মিয়ার পুত্র মো. রবিন (২০), ফারুক গাজীর পুত্র সুমন গাজী (২২) ও শাপলাবাগ এলাকার মৃত হিরা মিয়ার পুত্র  ফয়সাল আহমেদ (৫০) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন – ২০১৮ এর ধারা ৯(গ) লংঘন হওয়ার প্রেক্ষিতে ৩৬(৫) ধারা মতে শাস্তিযোগ্য অপরাধ বিবেচনা করে এদের প্রত্যেককে ৭ (সাত) দিনের কারাদণ্ডাদেশ প্রদান করেন এবং ভুরভুরিয়া বাগানের মৃত পুতুল রিকিয়াশনের পুত্র মাদক ব্যবসায়ী বাবুল রিকিয়াশন (৩৫) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন – ২০১৮  ধারা ৯(১) – ৩৬(১)  এর ১৯ (ক) ধারা অনুযায়ী অপরাধের শাস্তি হিসেবে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

আটককৃত অপরাধীদের মৌলভীবাজার জেলে প্রেরণ করা হয়েছে। এ সময় ভ্রাম্যমান আদালত বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে এ রকম অভিযান আরও অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com