বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড বাহুবলে প্রকাশ্যে অবৈধ করাতকল, বন উজাড়ে নীরব প্রশাসন বাহুবলে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ পাঠদান অনুমতির সনদ পেলো করাঙ্গী ইসলামি একাডেমি এন্ড হাই স্কুল বাহুবলে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত ধর্মঘট প্রত্যাহার হলেও মিলছে না এলপিজি সিলিন্ডার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ড. রেজা কিবরিয়াকে শোকজ

পিপিএম পদকে ভূষিত হলেন হবিগঞ্জের কৃতি সন্তান নূরুল আমীন

হবিগঞ্জ সংবাদদাতা : অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজসহ সমাজে নানান অবদান রাখায় স্বীকৃতি স্বরুপ পিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মোহাম্মদ নূরুল আমীন।

তিনি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামের মাস্টার মমদু মিয়ার পুত্র। বর্তমানে তিনি ডিএমপি ঢাকা ওয়ারী জোনে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেয়া হয়। একই সঙ্গে পদক প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। এবার বিপিএম, বিপিএম-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক-পিপিএম, পিপিএম-সেবা পদক পাচ্ছেন দেশের ৩৪৯ পুলিশ কর্মকর্তা।

প্রজ্ঞাপন অনুযায়ী ৪০ জন বিপিএম, ৬২ জন পিপিএম, ১০৪ জন বিপিএম-সেবা, ১৪৩ জন পুলিশ কর্মকর্তা পিপিএম-সেবা পদক পাচ্ছেন। এর পুর্বে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম সেবা পদকে ভুষিত হয়েছিলেন। পুলিশ সপ্তাহ উপলক্ষে আগামী ০৪ ফেব্র“য়ারী প্রধানমন্ত্রী তাদেরকে পদক প্রদান করবেন।

এদিকে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নূরুল আমীন চাকরিতে যোগদানের পর থেকেই দক্ষতার সাথে কাজ করে আসছেন। নিরাপদ সড়ক চাই আন্দোলনে তিনি গান গেয়ে ছাত্রছাত্রীদের মন জয় করে সকলের কাছে প্রশংসিত হন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com