রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

নবীগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত

জব্দ হওয়া ঘাতক ট্রাক।

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মালবাহী ট্রাকের চাপায় জীবন সরকার নামে সাত বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী শিশু নিহত হয়েছে।

বুধবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে পৌরসভার জয়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জীবন ওই এলাকার রতিশ সরকারের ছেলে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ বলেন, বাড়ির পার্শ্ববর্তী রাস্তায় খেলা করার সময় একটি মালবাহী ট্রাক জীবনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা এসে ট্রাকসহ চালককে আটক করেন।

খবর পেয়ে পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com