শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক : সিলেটের কানাইঘাটে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টা ও বিকেল ৪টার দিকে পৃথক এ সড়ক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।

জানা গেছে, সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউপির মালীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় দুপুরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ছফাই বেগম (৪৫) নামে এক বিধবা নারীর মৃত্যু হয়েছে। তিনি পৌরসভার দুর্লভপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহিদের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার জন্যকানাইঘাট-দরবস্ত সড়কের মালিগ্রাম বাসস্ট্যান্ডে লেগুনায় উঠতে যান ছফাই বেগম। এ সময় বিপরিতগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে আহত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় ছফাই বেগমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

অপরদিকে কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের সাতপারি গ্রামে নুরুল আলমের ছেলে রুহেল আহমদ (৭) বিকেল ৪টায় বাড়ির রাস্তায় বের হলে বিপরিতগামী (সিলেট-ছ-১১-২১৩৫) একটি লেগুনার ধাক্কায় নিহত হয়েছে। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ শিশু রুহেলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com