রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

নবীগঞ্জে গাছের ঢাল পড়ে এক শিশুর মৃত্যু

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : নবীগঞ্জের পল্লীতে বাড়ীর সীমানার গাছ কাটতে গিয়ে ওই গাছের নিচে ছাপা পড়ে সুমাইয়া আক্তার (০৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার বাউসা ইউনিয়নের বাঁশডর দেবপাড়া গ্রামের রাশীদ উদ্দিনের কন্যা।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (০১ ফেব্রুয়ারি) সাড়ে ১০টার দিকে।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের বাঁশডর দেবপাড়া গ্রামের মৃত ইউছুব আলী স্ত্রী পুস্প আক্তার ঘরের নিকট রোপনকৃত একটি আকাশী গাছ শ্রমিক দিয়ে কাটান। এসময় পার্শ্ববর্তী সীমানার রাশীদ উদ্দিনের শিশু কন্যা সুমাইয়া খেলাধুলা করছিল। হঠাৎ গাছের একটি ঢাল চোখের পলকে সুমাইয়ার মাথার ওপর পড়ে যায়। এতে সুমাইয়ার মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমাইয়ার লাশ উদ্ধার করে থানা হেফাজতে আনেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা) লাশ থানার সামনে বেতের চাটাই দিয়ে মোড়ানো ছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com