মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

প্রথম বারের মতো বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে লিটন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তির আওতাভুক্ত হয়েছেন লিটন কুমার দাস। শনিবার (২ ফেব্রুয়ারি) বোর্ডের কার্য নির্বাহী সভা শেষে এই তালিকা প্রকাশ করে বিসিবি’র পরিচলক জালাল ইউনুস। যেখানে প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তির আওতায় এলেন এই ওপেনার ব্যাটসম্যান।

এর আগে গেল বছর রুকি (উদীয়মান) কোঠায় ছিলেন লিটন দাস। আর ২০১৮ সালের চুক্তি থেকে বাদ পড়া ইমরুল কায়েস ফিরেছেন চুক্তিতে।পদোন্নতি হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। তবে চুক্তি থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত। কেন্দ্রীয় চুক্তির ১২ জন ও রুকি কোঠার ৫ জন ক্রিকেটার সহ মোট ১৭ জন ক্রিকেটার বিসিবি’র চুক্তিতে এসেছেন।

নিচে বিসিবির চারটি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের নাম দেওয়া হলো:

‘এ প্লাস’ ক্যাটাগরি: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ।

‘এ’ ক্যাটাগরি: ইমরুল কায়েস, মোস্তাফিজুর রমান ও রুবেল হোসেন।

‘বি’ ক্যাটাগরিঃ মুমিনুল হক, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

রুকি কোঠাঃ আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, মোহাম্মদ সাইফুদ্দিন, নাঈম হাসান ও সৈয়দ খালেদ আহমেদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com