বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

আজ উপজেলা নির্বাচনের তফসিল

তরফ নিউজ ডেস্ক : আজ রোববার (৩ ফেব্রুয়ারি) পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বিকেল ৩টায় কমিশন সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের উপ-সচিব (সংস্থাপন) মো. শাহেদুন্নবী চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এই সভার আহ্বান করা হয়।

চিঠিতে বলা হয়, ‘৩ ফেব্রুয়ারি (রোববার) বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে তার সভাকক্ষে কমিশনের ৪৫তম সভা অনুষ্ঠিত হবে।’

এর আগে ১০ জানুয়ারি ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেছিলেন, ‘আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে।’

নির্বাচন কমিশন সূত্র জানায়, উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট ১০ মার্চ করার পরিকল্পনা করেছে ইসি। প্রথম ধাপে চার বিভাগের ১৫ জেলার ১০১টি উপজেলায় ভোট হবে। দ্বিতীয় ধাপে নির্বাচন হবে ১৮ মার্চ, তৃতীয় ধাপে নির্বাচন হবে ২৪ মার্চ ও চতুর্থ ধাপের নির্বাচন হবে আগামী ৩১ মার্চ। আর শেষ ধাপের ভোটগ্রহণ হবে রমজানের পর। তবে এবারের উপজলো পরষিদ নির্বাচনে সব সদর উপজলোর সকল কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভএিম) ভোটগ্রহণ করা হবে।  বিভিন্ন সমস্যার কারণে ১২টি উপজেলায় এ বছর ভোটগ্রহণ করা হবে না।

উপজেলার তফসিল ছাড়াও আজকেরর সভায় একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন অনুষ্ঠান এবং বিবিধ বিষয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।

১৯৮৫ সালে দেশে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন হয়। এরপর ১৯৯০, ২০০৯ ও ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারিতে সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন হয়। ছয় দফায় সর্বশেষ নির্বাচন হয়।

উল্লেখ্য, উপজেলা পরিষদের আইন অনুযায়ী, পরিষদের মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। আর উপজেলা পরিষদের মেয়াদ শুরু হয় পরিষদের প্রথম বৈঠক থেকে। এর আগে, চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন হয় ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত ধাপে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com