শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সোমবার প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক নিচ্ছেন বানিয়াচংয়ের দুই কৃতি সন্তান

রায়হান উদ্দিন সুমন,বানিয়াচং (হবিগঞ্জ) : অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজসহ কর্মদক্ষতার স্বীকৃতি স্বরুপ পিপিএম (সাহসিকতা) পদক পাচ্ছেন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার দুই কৃতি সন্তান। বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক প্রেসিডেন্ট পুলিশ পদক দেয়া হচ্ছে তাদেরকে। তারা হলেন-ছাইদুল হাছান। তিনি বর্তমান পুলিশ সদর দপ্তরে (এসপি) কর্মরত আছেন। ছাইদুল হাছান বানিয়াচং ৩নং দক্ষিণ-র্প্বূ ইউনিয়নের অন্তর্গত জাতুকর্ণপাড়ার মৃত খোর্শেদ আলীর পুত্র।

অন্যদিকে পিপিএম পদকের জন্য মনোনীত হয়েছেন বানিয়াচং উপজেলার ১৪নং মুরাদপুর ইউনিয়নের আরেক কৃতি সন্তান নুরুল আমীন। তিনি ওই গ্রামের মাষ্টার মমদু মিয়ার পুত্র। বর্তমানে নুরুল আমীন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেব কর্মরত।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ছাইদুল হাছান ও নুরুল আমীনের নাম পদক প্রাপ্তির জন্য ঘোষণা করে। একই সঙ্গে পদক প্রাাপ্তদের তালিকাও  প্রকাশ করা হয় এই প্রজ্ঞাপনে। এবার বিপিএম, বিপিএম-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক-পিপিএম, পিপিএম-সেবা পদক পাচ্ছেন দেশের ৩৪৯ পুলিশ কর্মকর্তা। প্রজ্ঞাপন অনুযায়ী ৪০ জন বিপিএম, ৬২ জন পিপিএম, ১০৪ জন বিপিএম-সেবা, ১৪৩ জন পুলিশ কর্মকর্তা পিপিএম-সেবা পদক পাচ্ছেন।

পুলিশ সপ্তাহ ২০১৯ উপলক্ষে আগামীকাল সোমবার (৪ঠা ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে তাদেরকে এ পদক প্রদান করবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com