বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

তালাবদ্ধ ঘরে মায়ের লাশ, ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের দোয়ারাবাজারে আফিয়া বেগম (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার ছেলে সুবজকে (২৪) আটক করেছে পুলিশ।

নিহত আফিয়া বেগম ওই গ্রামের মৃত শুকুর আলীর মেয়ে।

মান্নারগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মিনার উদ্দিন জানান, সৌদি আরব ফেরত আফিয়া ছেলে সবুজকে নিয়ে বসবাস করতেন। সোমবার প্রতিবেশীদের ছেলে জানায় তার মায়ের মরদেহ বসতঘরের খাটের ওপর রয়েছে। এ সময় ঘর তালাবদ্ধ অবস্থায় ছিল। খবর পেয়ে পুলিশ ছেলে সবুজের কাছ থেকে চাবি নিয়ে দরজা খুলে মরদেহটি উদ্ধার করে।

দোয়রাবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশীল রঞ্জন দাস জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আফিয়া বেগমের ছেলে সবুজকে আটক করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com